বুধবার, ৫ মার্চ, ২০২৫

ব্লাড প্রেসার (রক্ত চাপ) রোগের হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

 

ব্লাড প্রেসার (রক্ত চাপ) রোগের হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

 রোগ বিবরণঃ-ব্লাড প্রেসার নামের রোগটি আজ কাল আর কাহারো অজানা নয়। সঞ্চালমান রক্ত, হৃৎপিন্ড, শিরা-উপশিরা প্রভৃতি আবেষ্টনীর উপর যে চাপ দেয় তাহাকে ব্লাড প্রেসার বলে। রক্ত চাপ বৃদ্ধি হইলে শির পীড়া মাথা ধরা, মাথা ঘোরা, হাঁপানীর মত দম আটকান ভাব, শ্বাসকষ্ট, হৃৎপিন্ড বেদনা, কান ভোঁ ভোঁ করা, নিদ্রাহীনতা, নাক হইতে বক্ত পড়া, বমি, স্ট্রোক, প্যারালাইসিস, হৃদরোগ বা কিডনীর পীড়া প্রভৃতি দেখা দেয়।

বিঃদ্রঃ নিজে ঔষধ না কিনে ,অভিজ্ঞ হোমিওপ্যাথি  ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করুন।

 ব্লাড প্রেসার (রক্ত চাপ) রোগের হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষণভিত্তিক আলোচনা

১)রাউল ফিয়া (Rauwalfia Serp):- উচ্চ রক্ত চাপ (ব্লাড প্রেসার) রোগে একটি উৎকৃষ্ট ঔষধ। সেবন বিধিঃ- শক্তি ১০ ফোঁটা সামান্য জলসহ দিবসে দুই বার। সেবনে রক্তের চাপ স্বাভাবিক থাকিয়া গভীর নিদ্রা হয়।

 ২)ভিসকাম এলব (Viscum Alb): ইহাও ব্লাড প্রেসার (উচ্চ রক্তচাপ) প্রশংসনীয় ঔষধ।

 সেবন বিধিঃ- শক্তি) ১০ ফোঁটা সামান্য ঠান্ডা পানিসহ দিনে তিন বার।

 ৩)এন্ড্রাগ্রিসিয়া (Ambra Gresea): অতিরিক্ত রক্ত চাপ জনিত মাথার তালুতে বেদনা। বুক ধরফরানি, কানে কম শোনা, বুকে চাপ বোধ, অনিদ্রা ইত্যাদি লক্ষনে ইহা উপযোগী।

সেবন বিধিঃ- শক্তি ও বা 30 দিনে তিন বার।

 ৪)গ্রোনয়িন (Glonoine): উচচ রক্তচাপ (ব্লাড প্রেসার) জনিত মাথায় ভয়ানক দপদপানি ব্যথা, মাথা ব্যথায় রোগী অস্থির হইয়া পরে তখন ইহা উপকারে আসে। সেবন বিধিঃ- শক্তি 1x দুই ফোঁটা করে সামানা জলসহ ঘন ঘন, কয়েক মাত্রা সেবনেই উপকার হয়।

 ৫)সেফালান্ডা ইন্ডিকা (Cephalandra Indica):- বহুমূত্র রোগীদের উচ্চ রক্তচাপে (ব্লাড প্রেসার) বিশেষ উপযোগীতার সঙ্গে ব্যবহৃত হয়। মাথা ধরা, মাথা ঘোরা, হাত, পা, চোখ, মুখ আগুনের পোড়ার ন্যায় জ্বালা, সেই জ্বালা ঠান্ডা প্রয়োগে উপশমে ইহা উপকারী।

সেবন বিধিঃ শক্তি) ৩/৪ ফোঁটা ঠান্ডা জলে দিনে চার বার

 বিঃদ্রঃ নিজে ঔষধ না কিনে ,অভিজ্ঞ হোমিওপ্যাথি  ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করুন।

 ডাঃসামসুল হক

ডি এইচ এম এস(বিএইচবি)

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,ঢাকা।

বাসা-১৬,রোড-১২/বি,সেক্টর-১০,উত্তরা,ঢাকা.

Mobile: 0153 458 8941 (What’s app)

Email.haque31574@gmail.com.

(অনলাইনে ভিডিও কলের মাধ্যমে রোগের সেবা দেওয়া হয়)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হৃদরোগের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা

 হৃদরোগের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা: হৃদরোগ ( Heart Disease) কী ? হৃদরোগ ( Heart Disease) হল এমন একটি অবস্থা যেখানে হৃদপিণ্ড এবং এর সাথে স...